hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৪

১১৬। হককে অস্বীকার তথা মিথ্যারোপ করার কারণে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে প্রকাশ্য স্ববিরোধিতায় লিপ্ত থাকা।

যেমন আল্লাহ তা‘আলা বলেন,

﴿ بَلۡ كَذَّبُواْ بِٱلۡحَقِّ لَمَّا جَآءَهُمۡ فَهُمۡ فِيٓ أَمۡرٖ مَّرِيجٍ ٥ ﴾ [ق: ٥ ]

“বরং তাদের কাছে সত্য আসার পর তারা তাতে মিথ্যারোপ করেছে, ফলে তারা প্রচণ্ড সন্দেহপূর্ণ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে”। [সূরা ক্বাফ:৫]

১১৭। আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত বিধি-বিধানের কিছুর উপর ঈমান আনা, অপর কিছুর উপর না আনা।

১১৮। রাসূলগণের উপর ঈমানের ক্ষেত্রে তারতম্য করা।

১১৯। যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে বিবাদ-বিসম্বাদে লিপ্ত থাকা।

১২০। স্পষ্টভাবে পূর্বসূরীদের বিরোধিতা সত্বেও তাদের অনুসরণের দাবী করা।

১২১। যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদেরকে আল্লাহর পথ থেকে বাধা দেওয়া।

১২২। কুফরি ও কাফেরদের সাথে সখ্যতা।

১২৩, ১২৪, ১২৫, ১২৬, ১২৭। পাখি তাড়িয়ে ধারণা প্রসূত ভালো-মন্দ নির্ধারণ করা, আঁকাজোকা করে ভালো-মন্দ নির্ধারণ করা, কোনো পাখি দেখে কুলক্ষণ নেওয়া, গণকবাজি করা এবং তাগুতের কাছে বিচার-ফয়সালা করা।

১২৮। অনুরূপভাবে দু’ ঈদের মাঝখানের সময়ে বিয়ে-শাদি হওয়া অপছন্দ করা।

আল্লাহই ভালো জানেন।

আল্লাহ তা‘আলা মুহাম্মাদ, তার পরিবার-পরিজন ও সকল সাহাবী-সঙ্গী-সাথীদের উপর সালাত ও সালাম পেশ করুন।