hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১

৬৪। হকপন্থীদেরকে তারা বাদশা তথা রাষ্ট্রীয় ক্ষমতার অবমাননা, রাষ্ট্রের রীতি-নীতির অবমাননাকারী হিসেবে অভিহিত করা।

যেমন তারা বলেছিল,

﴿وَيَذَرَكَ وَءَالِهَتَكَ﴾ [ الاعراف : ١٢٧ ]

“আর তারা তোমাকে এবং তোমার ইলাহকে পরিত্যাগ করে চলেছে”। [সূরা আল-আ‘রাফ: ১২৭]

অন্য আয়াতে আল্লাহ আরও বলেন,

﴿إِنِّيٓ أَخَافُ أَن يُبَدِّلَ دِينَكُمۡ﴾ [ غافر : ٢٦ ]

“নিশ্চয় আমি আশংকা করি যে, সে তোমাদের দ্বীন পরিবর্তন করে দেবে”। [সূরা গাফির: ২৬]