hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

২৭। বাতিল গ্রন্থ রচনা করে সেগুলোকে আল্লাহর দিকে সম্পর্কযুক্ত করত [উল্লেখ্য যে এ অভ্যাসটি জাহেলী যুগের আহলে কিতাবের সাথে সম্পৃক্ত।]।

যেমন আল্লাহ তা‘আলা তাদের কর্মকাণ্ড বর্ণনা করে বলেন,

﴿ فَوَيۡلٞ لِّلَّذِينَ يَكۡتُبُونَ ٱلۡكِتَٰبَ بِأَيۡدِيهِمۡ ثُمَّ يَقُولُونَ هَٰذَا مِنۡ عِندِ ٱللَّهِ لِيَشۡتَرُواْ بِهِۦ ثَمَنٗا قَلِيلٗاۖ فَوَيۡلٞ لَّهُم مِّمَّا كَتَبَتۡ أَيۡدِيهِمۡ وَوَيۡلٞ لَّهُم مِّمَّا يَكۡسِبُونَ ٧٩ ﴾ [ البقرة : ٧٩ ]

“কাজেই দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে অতঃপর সামান্য মূল্য পাওয়ার জন্য বলে, ‘এটা আল্লাহর কাছ থেকে’। অতএব, তাদের হাত যা রচনা করেছে তার জন্য তাদের ধ্বংস এবং যা তারা উপার্জন করেছে তার জন্য তাদের ধ্বংস।”। [সূরা আল-বাকারাহ: ৭৯]