hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

৩৫। উলঙ্গপনার মাধ্যমে ইবাদত করার। যেমন আল্লাহ বলেন,

﴿وَإِذَا فَعَلُواْ فَٰحِشَةٗ قَالُواْ وَجَدۡنَا عَلَيۡهَآ ءَابَآءَنَا وَٱللَّهُ أَمَرَنَا بِهَاۗ﴾ [ الاعراف : ٢٨ ]

“আর যখন তারা কোনো অশ্লীল কাজ করে তখন বলে, আমরা এটার উপর আমাদের পিতৃপুরুষদের পেয়েছি, আর আল্লাহ এটার নির্দেশ দিয়েছেন”। [সূরা আল-আ‘রাফ: ২৮]

৩৬। হালালকে হারাম করা ইবাদত মনে করা যেমনটি তারা শির্ককে ইবাদত হিসেবে গ্রহণ করেছিল।

৩৭। আল্লাহ ছাড়া পাদ্রী ও সংসারবিরাগী দরবেশদেরকে রব হিসেবে গ্রহণ করাকে ইবাদত মনে করা।

৩৮। আল্লাহর গুণাগুণ অস্বীকার করা, যেমন আল্লাহর বাণীতে রয়েছে,

﴿وَلَٰكِن ظَنَنتُمۡ أَنَّ ٱللَّهَ لَا يَعۡلَمُ كَثِيرٗا مِّمَّا تَعۡمَلُونَ ٢٢ ﴾ [ فصلت : ٢٢ ]

“বরং তোমরা মনে করেছিলে যে, আল্লাহ তোমাদের কৃত অনেক আমলই জানেন না”। [সূরা ফুসসিলাত: ২২]