hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

৫৩। রাসূলগণ সাল্লাল্লাহু আলাইহিম ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটার প্রতিরোধকল্পে প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য বাহানা তালাশে ব্যাপৃত থাকা।

যেমন আল্লাহর বাণী,

﴿ وَمَكَرُواْ وَمَكَرَ ٱللَّهُ﴾ [ ال عمران : ٥٤ ]

“আর তারা ষড়যন্ত্র করেছিল আমিও কৌশল অবলম্বন করেছিলাম”। [সূরা আলে ইমরান: ৫৪] অনুরূপ আল্লাহর অন্য বাণী,

﴿ وَقَالَت طَّآئِفَةٞ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ ءَامِنُواْ بِٱلَّذِيٓ أُنزِلَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُواْ وَجۡهَ ٱلنَّهَارِ وَٱكۡفُرُوٓاْ ءَاخِرَهُۥ﴾ [ ال عمران : ٧٢ ]

“আর কিতাবীদের একদল বলল, ‘যারা ঈমান এনেছে তাদের প্রতি যা নাযিল হয়েছে তোমরা দিনের শুরুতে তাতে ঈমান আন এবং দিনের শেষে কুফরী কর”। [সূরা আলে ইমরান: ৭২]