hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

১২। দলীল-প্রমাণ প্রদর্শিত হলে বিশুদ্ধ কিয়াস (যুক্তি)কে অস্বীকারকরণ:

কাফের-মুশরিকদের অন্যতম রীতি ছিল যে, তাদের সামনে হকের পক্ষে প্রমাণ পেশ করা হলে বিশুদ্ধ কিয়াস বা সঠিক যুক্তিকে তারা মেনে নিতে অস্বীকার করত।

বস্তুত কাফেরদের পক্ষ থেকে ত্রুটিপূর্ণ কিয়াস দিয়ে দলীল প্রদান আর মুমিনদের পক্ষ থেকে বিশুদ্ধ কিয়াস প্রদানের পর তা অস্বীকারকরণের মূল কারণ হচ্ছে তারা যুক্তি-তর্কের মধ্যে কোথায় মিল হলো আর কোথায় অমিল হলো সেটা বুঝতো না।