hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

১৯। সৎলোকদের সাথে সম্পর্ক রাখে এমন লোকদের কোনো কোনো ভুলের দায়ভার তারা সৎলোকদের উপর চাপিয়ে তারা দুর্নাম করে বেড়াতো।

যেমন, ইয়াহূদীরা ‘ঈসা আলাইহিস সালামের ব্যাপারে করে থাকে এবং ইয়াহূদী ও নাসারারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে করে থাকে।

২০। জাদুকরদের অলৌকিক কর্মকাণ্ড ইত্যাদিকে তারা সৎলোকদের কারামত বলে বিশ্বাস করতো, এমনকি তারা এগুলোকে নবীদের সাথে সম্পর্কযুক্ত করত, যেমনটি তারা করেছিল সুলাইমান আলাইহিস সালামের ক্ষেত্রে।

২১। শীস ও হাততালির মাধ্যমে ইবাদত করা।

২২। নিজেদের দ্বীনকে খেল-তামাশায় রুপান্তরিত করা।