hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

১৪। পূর্বে যা বর্ণিত হয়েছে, তা একটি নিয়মনীতিতে বাঁধা। আর সেটি হচ্ছে, হাঁ বাচক বা না বাচক যা কিছু এসেছে, সেগুলোতে তারা নিজেদের প্রবৃত্তি ও আন্দাজ-অনুমানের অনুসরণ করত, আল্লাহ তাদের জন্য যা দিয়েছে তা থেকে মুখ ফিরিয়ে থাকত। ১৫। আল্লাহ যা তাদের দিয়েছেন তা ন মানার ব্যাপারে ‘না বুঝা’কে ওজর হিসেবে পেশ করত। যেমন আল্লাহর বাণী,

﴿قُلُوبُنَا غُلۡفُۢ﴾ [ النساء : 155]

“আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত”। [সূরা আন-নিসা: ১৫৫]

আরও বলেছিল,

﴿يَٰشُعَيۡبُ مَا نَفۡقَهُ كَثِيرٗا مِّمَّا تَقُولُ﴾ [ هود : ٩١ ]

“হে শু‘আইব, তুমি যা বল তার অনেক কিছুই আমরা ভালো করে বুঝতে পারি না”। [সূরা হূদ: ৯১]

আল্লাহ তা‘আলা তাদের এ কথাকে মিথ্যা হিসেবে আখ্যা দিয়ে বলেন, এ তো কেবল এ জন্য যে, তাদের অন্তরে মোহর রয়েছে, আর মোহর পড়েছে তাদের কুফরির কারণে।