hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

২৩। দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছে। ফলে তারা মনে করছে যে, আল্লাহ যেহেতু তাদেরকে দুনিয়ার জীবনে অনেক দান করেছেন সেহেতু এটা প্রমাণ করছে যে তিনি তাদের উপর সন্তুষ্ট। যেমন তারা বলেছিল,

﴿نَحۡنُ أَكۡثَرُ أَمۡوَٰلٗا وَأَوۡلَٰدٗا وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ ٣٥ ﴾ [ سبا : ٣٥ ]

“আমরা সম্পদ ও সন্তান-সন্ততিতে অধিক, আর আমাদের তো আযাব দেওয়া হবে না”। [সূরা সাবা: ৩৫]