hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

৩৪। তাদের প্রত্যেকেই নিজেদেরকে ফিরকায়ে নাজিয়া বা ‘মুক্তিপ্রাপ্ত দল’ বলে দাবী করত।

তখন আল্লাহ তা‘আলা তাদেরকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করলেন, তিনি বললেন,

﴿قُلۡ هَاتُواْ بُرۡهَٰنَكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ١١١ ﴾ [ البقرة : ١١١ ]

“বলুন, দাও তোমাদের দলীল-প্রমাণাদি, যদি তোমরা সত্যবাদি হও”। [সূরা আল-বাকারাহ: ১১১]

তারপর আল্লাহ তা‘আলা কোনটি সঠিক তা বর্ণনা করলেন। তিনি বললেন,

﴿بَلَىٰۚ مَنۡ أَسۡلَمَ وَجۡهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحۡسِنٞ﴾ [ البقرة : ١١٢ ]

“বরং তারাই নাজাতপ্রাপ্ত, যারা তাদের চেহারাকে কেবল আল্লাহর জন্য নিবদ্ধ রাখে, এমতাবস্থায় যে সে ইহসানকারী তথা রাসূলের অনুসরণকারী”। [সূরা আল-বাকারাহ: ১১২]