hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

গ্রন্থকারের কথা

বিসমিল্লাহির রাহমানির রাহিম

নিম্নেবর্ণিত বিষয়সমূহে আমাদের প্রিয়নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহী ওয়াসাল্লাম জাহেলী যুগের আরবদের এবং আহলে কিতাব তথা ইয়াহূদী নাসারাদের বিরোধিতা করেছিলেন। নিম্নোক্ত বিষয়গুলি প্রত্যেক মুসলিমের জেনে রাখা অবশ্য প্রয়োজন। কেননা,

বিপরীত বস্তুই তার বিপরীতটির সৌন্দর্য ফুটিয়ে তোলে, অনুরূপভাবে বিপরীত বস্তু সম্পর্কে জানা থাকলেই কেবল সে বস্তুর আসল চেহারা ফুটে উঠে।

তবে এখানে সর্বাপেক্ষা ভয়ঙ্কর ব্যাপার যেটি, সেটি হলো সরাসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহী ওয়াসাল্লাম আনীত দ্বীন সম্পর্কেই আন্তরিক ঈমান না থাকা। আর ঐ সংগে যদি কেউ জাহেলিয়াতের দ্বীনকেই ভালবাসে এবং তার উপরেই ঈমান আনে, তাহলে তো ক্ষতির আর শেষ থাকে না। (আল্লাহ আমাদেরকে রক্ষা করুন)। যেমন মহান আল্লাহ বলেন,

﴿وَٱلَّذِينَ ءَامَنُواْ بِٱلۡبَٰطِلِ وَكَفَرُواْ بِٱللَّهِ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ ٥٢﴾ [ العنكبوت : ٥٢ ]

‘যারা বাতিলের উপর ঈমান আনলো এবং আল্লাহর সাথে কুফরী করলো, তারাই সত্যিকারের ক্ষতিগ্রস্ত।’ (সূরা আনকাবুত : ২৯ : আয়াত ৫২)