hadith book logo

মুসলমানদের পতন অতীত বর্তমান (সালাহউদ্দীন আইউবীর আবির্ভাব পূর্ব ইসলামি বিশ্ব ও বর্তমান অবস্থা পর্যালোচনা)

লেখকঃ মুহাম্মদ আল আবদাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

১. আববাসীয় খলিফা এবং সুন্নাহর প্রকাশ

অনেক ক্ষেত্রেই প্রত্যাবর্তনের সূচনার উদাহরণ দেয়া যায়; সেসব ক্ষেত্রের মধ্যে রয়েছে জ্ঞান- বিজ্ঞান এবং জিহাদ। এসব কার্যকারণের প্রভাব কখনো ছিল প্রত্যক্ষ আর কখনো ছিল পরোক্ষ। ফলে তা প্রকাশ পেতো বিলম্বে, এমনকি কয়েক দশক পরে কোন কোন আববাসীয় খলিফার সুন্নাহ প্রকাশের প্রচেষ্টা এবং সে জন্য জোর দেয়া, সুন্নাহর সপক্ষে গ্রন্থ রচনা এবং তা মানুষের নিকট পাঠ করার মাধ্যমে সর্ব প্রথম এ পরিবর্তনের সূচনা হয়।

খলিফা কাদের বিল্লাহর খেলাফতকালে তিনি মুতাযেলী ফকীহদের দৃষ্টি আকর্ষণ করলে তারা প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করেন এবং রাফেযী- মুতাযেলী ধর্মমত এবং ইসলাম বিরোধী চিন্তাধারার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ব্যক্ত করেন।1

হিজরী ৪২০ সালে কাজি আর আলেমদেরকে একত্রিত করে তাদেরকে খলিফা কাদের বিল্লাহ সংগৃহীত একটা গ্রন্থ পাঠ করে শোনানো হয়। এ গ্রন্থে বেদআত পন্থীদের প্রতিবাদ করে শিয়া খতিবদের থেকে দূরে থাকার আহবান জানানো হয়।2 সুলতান মাহমুদ ইবনে সুবুক্তগীন এ ক্ষেত্রে আমিরুল মুমেনীনের নির্দেশ মেনে নেন এবং মু’তাযেলী, রাফেযী ও ইসমাঈলীদেরকে শাস্তি দানের ব্যাপারে আমীরুল মু'মেনীনের নীতি অনুসরণ করেন। বিদআতপন্থী সকল দলকে তিনি দূরে রাখেন এবং তাদেরকে দেশ থেকে বহিষ্কার করেন ও তাদের দার্শনিক গ্রন্থাদি জ্বালিয়ে দেন।3