hadith book logo

যেসব কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

আরকানুল ঈমান

ঈমানের আরকান বা মৌলিক বিষয় হলো ৬টি :

১. আল্লাহর প্রতি ঈমান।

২. ফেরেশতাদের প্রতি ঈমান।

৩. আল্লাহর নাযিলকৃত কিতাবসমূহের প্রতি ঈমান।

৪. রাসূলগণের প্রতি ঈমান।

৫. পরকালের প্রতি ঈমান।

৬. তাকদীর বা ভাগ্যের ভালো-মন্দের প্রতি ঈমান।

আল্লাহ তা‘আলা বলেন,

﴿ اٰمَنَ الرَّسُوْلُ بِمَاۤ اُنْزِلَ اِلَيْهِ مِنْ رَّبِّه وَالْمُؤْمِنُوْنَؕ كُلٌّ اٰمَنَ بِاللهِ وَمَلَآئِكَتِه وَكُتُبِه وَرُسُلِه ؕ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْ رُّسُلِه ﴾

রাসূল ঐ বিষয়ের প্রতি ঈমান এনেছেন, যা তার রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে এবং ঈমানদাররাও (সেসব বিষয়ের উপর ঈমান আনয়ন করেছে)। তাঁরা প্রত্যেকেই আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ এবং তাঁর রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করেছেন। (তারা বলে) আমরা তাঁর রাসূলদের মধ্যে কোন পার্থক্য করি না। (সূরা বাকারা- ২৮৫)

হাদীসে জিবরাঈলে বর্ণিত হয়েছে,

اَلْاِيْمَانُ : اَنْ تُؤْمِنَ بِاللهِ وَمَلَائِكَتِه وَكِتَابِه وَلِقَائِه وَرُسُلِه وَتُؤْمِنَ بِالْبَعْثِ وَتُؤْمِنَ بِالْقَدَرِ كُلِّه

ঈমান হলো আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, পরকালে আল্লাহর সাক্ষাৎ এবং তাঁর রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। আর বিশ্বাস স্থাপন করা আখিরাত ও তাকদীরের সকল বিষয়ের প্রতি। [সহীহ মুসলিম, হা/১০৮ (হাদীসে জিবরাঈল)।]