hadith book logo

যেসব কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬

পাপের পরিণাম

কোন পাপ করলে দুনিয়া অথবা আখিরাতে বান্দা এর পরিণাম ভোগ করে থাকে। পাপের কয়েকটি পরিণাম হচ্ছে,

১. দ্বীনের ইলিম থেকে দূরে থাকা। কেননা দ্বীনী ইলিম হচ্ছে আল্লাহর নূর, তার অবস্থানস্থল হলো বান্দার অন্তর। কিন্তু যখন এই অন্তর পাপে ভরে যায়, তখন ইলিম আর সেখানে স্থান পায় না, পাপ সে ইলিমকে বের করে দেয়।

২. পাপের প্রতিক্রিয়া বান্দাকে একধরণের নিঃস্ব করে দেয়া, যা সে নিজে নিজে অনুভব করতে পারে। কারণ কোন বান্দা যখন পাপাচারী হয় তখন ভালো মানুষের সাথে আন্তরিকভাবে মেলামেশা করতে পারে না। অন্তর অন্ধকার হয়ে যায়, যার ফলে বান্দা আল্লাহর আনুগত্য থেকে দূরে থাকে।

৩. পাপ মানুষের হায়াত কমিয়ে দেয় এবং বরকত উঠিয়ে দেয়।

৪. এক পাপ আরেক পাপের দিকে আকৃষ্ট করে, যেভাবে একটি নেকী আরেকটি নেকীর দিকে আকৃষ্ট করে।

৫. পাপ বান্দাকে আল্লাহর নিকট তুচ্ছ করে দেয় এবং তার মর্যাদা নিচে নামিয়ে দেয়।

৬. একজনের পাপের প্রতিক্রিয়া অন্য মানুষের উপর, এমনকি পশুপাখি ও উদ্ভিদের উপরও পড়ে।

৭. পাপ মানুষের বিবেককে ক্ষতিগ্রস্ত করে।

৮. পাপের কারণে বান্দা আল্লাহ ও তাঁর রাসূলের অভিশাপের উপযুক্ত হয়।

৯. পাপের কারণে বান্দা ফেরেশতাদের দু‘আ থেকে বঞ্চিত হয়।

১০. পাপের কারণে ভূমিধস, ভূমিকম্প এবং পৃথিবীতে অন্যান্য ফাসাদ এবং বিপর্যয় দেখা দেয়।

১১. পাপ মানুষের অন্তরের সজীবতা নষ্ট করে দেয়।

১২. পাপ মানুষের লজ্জা এবং অন্তরচক্ষু উঠিয়ে দেয়।

১৩. পাপ বান্দার নিয়ামতকে দূর করে দেয় এবং আল্লাহর শাস্তিকে টেনে আনে।

১৪. পাপের কারণে ব্যক্তি কবরের শাস্তি ভোগ করবে।

১৫. পাপের কারণে মানুষ হাশরের ময়দানে লাঞ্ছিত হবে। এমনকি হিসাব-নিকাশের পর যদি জাহান্নামী সাব্যস্ত হয় তাহলে চিরকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে।