১
যেসব কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২২
তাওহীদের রুকন
রুকন হচেছ এমন বিষয়, যার অনুপস্থিতিতে অন্য একটি বিষয়ের অনুপস্থিতি অপরিহার্য হয়ে পড়ে। কোন জিনিস শুদ্ধ হওয়ার বিষয়টি এর উপর নির্ভরশীল। কোন জিনিসের রুকন ব্যতীত তা সহীহ বা শুদ্ধ হয় না। অনুরূপ তাওহীদের রুকন বাস্তবায়ন করা ছাড়া ঈমান সঠিক হয় না। তাওহীদের রুকন দুটি :
প্রথম রুকন হচ্ছে, كُفْرٌ بِالطَّاغُوْتِ তথা তাগুতকে অস্বীকার করা। আর দ্বিতীয় রুকন হচ্ছে, اِيْمَانٌ بِاللهِ তথা এক আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ তা‘আলা বলেন,
﴿فَمَنْ يَّكْفُرْ بِالطَّاغُوْتِ وَيُؤْمِنْ ۢبِاللهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰىۗ لَا انْفِصَامَ لَهَاؕ وَاللهُ سَمِيْعٌ عَلِيْمٌ﴾
যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, সে এমন এক মজবুত রশি ধারণ করল যা কখনো ছিড়বে না। আর আল্লাহ সর্বশ্রোতা ও মহাজ্ঞানী। (সূরা বাক্বারা- ২৫৬)
উপরোক্ত আয়াতে فَمَنْ يَّكْفُرْ بِالطَّاغُوْتِ (তাগুতকে অস্বীকার করে) এটা হলো প্রথম রুকন এবং وَيُؤْمِنْۢ بِاللهِ (আল্লাহর প্রতি ঈমান আনে) এটা হলো দ্বিতীয় রুকন।
যেহেতু তাগুতকে বর্জন করা ঈমানের একটি রুকন, তাই এর পরিচয় বা সংজ্ঞা জানা একান্ত জরুরি। কারণ অধিকাংশ মানুষই তাগুত সম্পর্কে কোন জ্ঞান রাখে না। আর যে ব্যক্তি তাগুত সম্পর্কে জানে না এবং তাগুতকে চিনে না তার পক্ষে তাগুত থেকে দূরে থাকা এবং তাকে বর্জন করা সম্ভব হয় না। তাই নিচে তাগুতের পরিচয় তুলে ধরা হলো :