১
যেসব কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৯
اَلتَّوْحِيْدُ আত-তাওহীদ
اَلتَّوْحِيْدُ (আত তাওহীদ) শব্দটি وَحْدٌ মূলধাতু থেকে এসেছে। এর শাব্দিক অর্থ হচ্ছে এক ও অদ্বিতীয় হওয়া। পরিভাষায় তাওহীদ হচ্ছে, আল্লাহ তা‘আলাকে সিফাতে কামাল বা পূর্ণাঙ্গ গুণাবলিতে একক বলে জানা এবং মানা। শ্রেষ্ঠতব ও মহত্ত্বের গুণে তিনি যে একক- দৃঢ়তার সাথে এ ঘোষণা দেয়া এবং ইবাদাতের মাধ্যমে তাঁর একত্বের প্রমাণ দেয়া।
তাওহীদ তিন প্রকার :
১। تَوْحِيْدُ الْاَسْمَاءِ وَالصِّفَاتِ (তাওহীদুল আসমা ওয়াস্সিফাত) তথা আল্লাহর নাম ও গুণাবলির তাওহীদ :
আল্লাহ তা‘আলার শ্রেষ্ঠত্ব, মহত্ত্ব ও সৌন্দর্যের যাবতীয় নাম ও গুণাবলিতে তিনি একক এবং নিরঙ্কুশভাবে পূর্ণতার অধিকারী। এ ক্ষেত্রে কোনক্রমেই কেউ তাঁর অংশীদার হতে পারে না। এ আকীদা পোষণ করাই হচ্ছে আল আসমা ওয়াস্সিফাতের তাওহীদ।
২. تَوْحِيْدُ الرُّبُوْبِيَّةِ (তাওহীদুর রুবূবিয়্যাহ) তথা রুবূবিয়্যাতের তাওহীদ :
সৃষ্টিকর্তা, রিযিকদাতা এবং সমগ্র সৃষ্টিজগৎ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আল্লাহ তা‘আলাই হচ্ছেন একক রব বা প্রতিপালক। তিনি অফুরন্ত নিয়ামতের মাধ্যমে গোটা সৃষ্টিকে প্রতিপালন করছেন। এ আকীদা পোষণের নামই হচ্ছে রুবূবিয়্যাতের তাওহীদ।
৩. تَوْحِيْدُ الْاُلُوْهِيَّةِ (তাওহীদুল উলূহিয়্যাহ) তথা উলূহিয়্যাতের তাওহীদ :
এটা হলো যাবতীয় ইবাদাতের মাধ্যমে আল্লাহর একত্বের প্রমাণ দেয়া। সাথে সাথে একমাত্র আল্লাহর জন্যই ইবাদাতকে নিরংঙ্কুশ করা। শেষোক্ত তাওহীদ প্রথমোক্ত উভয় প্রকার তাওহীদের অনিবার্য ফলাফল। কেননা, আল্লাহর নাম ও মহত্ত্বের গুণে এবং সৃষ্টির প্রতি তাঁর অপরিসীম করুণা ও মেহেরবানীর গুণে তিনিই একমাত্র ইলাহ এবং মাবুদ হওয়ার যোগ্য। তাঁর পরিপূর্ণ গুণাবলি এবং একক রুবূবিয়্যাতের দাবি হচ্ছে, তিনি ব্যতীত অন্য কেউ ইলাহ হতে পারে না।