hadith book logo

শাশ্বত জীবন ব্যবস্থা (হক দীন)

লেখকঃ আশ-শাইখ আবদুর রহমান ইবন হাম্মাদ আ-লে উমার • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

এ সাক্ষ্য দানের অনিবার্য আহ্বান:

হে জ্ঞানবান, যখন আপনি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর অর্থ জেনেছেন এবং আরো জেনেছেন যে, এ সাক্ষ্যই হচ্ছে ইসলামের চাবি এবং মূল ভিত্তি; যার উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আল্লাহর উদ্দেশ্যে পরিশুদ্ধ মন নিয়ে বলুন- ‘আশহাদু আনলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’ “আমি সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয় আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ (উপাস্য) নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয় মুহাম্মাদ (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল।” দুনিয়া ও আখেরাতে মঙ্গল লাভের জন্য ও মৃত্যুর পরে আল্লাহর শাস্তি হতে পরিত্রাণ পাওয়ার জন্য এ সাক্ষ্য অনুযায়ী আমল করুন।

আরও জেনে নিন, নিশ্চয় আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই ও মুহাম্মাদ (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল; এ সাক্ষ্য দানের অনিবার্য দাবীই হচ্ছে, ইসলামের অন্যান্য স্তম্ভের উপরেও আমল করা। কেননা আল্লাহ এ সকল স্তম্ভকে তাঁর উদ্দেশ্যেই ইখলাছের সাথে পালনের মাধ্যমে তাকে ইবাদত করা ফরয করে দিয়েছেন। যে ব্যক্তি এ স্তম্ভগুলোর কোনো এক স্তম্ভকে শরী‘আতে গ্রহণযোগ্য ওজর ছাড়া পরিত্যাগ করল, সে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর অর্থকে অপূর্ণ রাখল। আর তাই তার এ সাক্ষ্য সঠিক বলে বিবেচিত হবে না।