১
শাশ্বত জীবন ব্যবস্থা (হক দীন)
লেখকঃ আশ-শাইখ আবদুর রহমান ইবন হাম্মাদ আ-লে উমার • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৭
২. ইসলামের উৎসমসূহ
হে জ্ঞানবান মানুষ, যদি আপনি সত্যিকারের ইসলাম সম্পর্কে জানতে চান, তাহলে মহাগ্রন্থ আল-কুরআন ও ছহীহ্ বুখারী, ছহীহ্ মুসলিম, মুয়াত্তা ইমাম মালিক, মুসনাদি ইমাম আহমদ ইবন হাম্বল, সুনানি আবি দাউদ, সুনানি নাসায়ী, সুনানি তিরমিযী, সুনানি ইবনে মাজাহ, সুনানি দারমী গ্রন্থে লিখিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্ভুল হাদীসসমূহ পাঠ করুন। ইবনি হিশাম প্রণীত আসসীরাত আন নববীয়াহ, ইসমাঈল ইবন কাসীর প্রণীত মহাগ্রন্থ আল-কুরআনের তাফসীর, আল্লামাহ ইবনুল কাইয়িম প্রণীত ‘যাদুল মা‘আদ ফি হাদয়ি খাইরিল ‘ইবাদ” ও এগুলোর মতই ইসলামের ঈমান, তাওহীদ পূর্ণ তীক্ষ্ণ বিবেক বুদ্ধি সহকারে আল্লাহর দিকে মানুষদের আহ্বানকারী গ্রন্থসমূহও পাঠ করুন।
শাইখুল ইসলাম আহমদ ইবন তায়মীয়াহ্, আল-ইমাম আল-মুজাদ্দিদ মুহাম্মাদ ইবন আব্দুল ওহহাব-দ্বাদশ হিজরী হতে এ পর্যন্ত শির্ক প্রসার লাভের পর আরব দ্বীপে ও অন্যান্য কিছু জায়গায় তার ও তাওহীদ পন্থীদের আমীর মুহাম্মাদ ইবন স‘উদের বদৌলতে আল্লাহ দ্বীন ইসলাম ও তাওহীদের আকীদাহকে শক্তিশালী করেছেন।
অপরদিকে প্রাচ্যবিদ ও ঐ সমস্ত সম্প্রদায়, যারা ইসলামের সাথে সন্বন্ধিত, তারা ইসলামের পরিপন্থী, তাদের পুস্তকাদি ইসলাম বিরোধী বিষয়ের দিকেই আহ্বান করে। যার অধিকাংশই পূর্বে উল্লেখ হয়েছে। তাদের পুস্তকাদি রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সাহাবীগণের সকলকে অথবা কিছু সংখ্যককে গালিগালাজ করে। অথবা আল্লাহর একত্ববাদের দিকে আহ্বানকারী ইমামগণ যেমন-ইবনি তাইমিয়্যাহ, ইবনুল কাইয়িম, মুহাম্মাদ ইবনে আব্দুল ওহহাব প্রমুখদের সমালোচনা করে। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উঠায়। বস্তুত এ গ্রন্থগুলো পথভ্রষ্টকারী। সাবধান, এগুলোর ধোঁকায় পড়বেন না। এগুলো পাঠ করবেন না।