hadith book logo

শাশ্বত জীবন ব্যবস্থা (হক দীন)

লেখকঃ আশ-শাইখ আবদুর রহমান ইবন হাম্মাদ আ-লে উমার • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

ইসলামের (রুকন বা) স্তম্ভসমূহ

পরিপূর্ণ যে ইসলাম সহকারে আল্লাহ তাঁর রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন তা পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। [রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন : ‘‘পাঁচটি জিনিষের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই ও নিশ্চয় মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল, ছালাত প্রতিষ্ঠা করা, রমদানের ছিয়াম আদায় করা, যাকাত প্রদান করা।’’ (বুখারী মুসলিম) কুরআনের প্রমাণাদি রুকনসমূহকে বিস্তারিতভাবে উল্লেখ করার সময় আলোচিত হবে।] এগুলোর প্রতি ঈমান আনা ও যথাযথ পালন করা ছাড়া কেউ সত্যিকারের মুসলিম হয় না। সেগুলো হচ্ছে:

১. নিশ্চয় আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ (উপাস্য) নেই এবং নিশ্চয় মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল, এ সাক্ষ্য দেওয়া।

২. ছালাত প্রতিষ্ঠা করা

৩. যাকাত প্রদান করা।

৪. রমযানের ছিয়াম পালন করা।

৫ যাওয়ার সামর্থ্য থাকলে বায়তুল্লাহর হজ্জ করা।