hadith book logo

শাশ্বত জীবন ব্যবস্থা (হক দীন)

লেখকঃ আশ-শাইখ আবদুর রহমান ইবন হাম্মাদ আ-লে উমার • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

৩. ইসলামী মাযহাবসমূহ

প্রত্যেক মুসলিমই এক মাযহাবের উপরে রয়েছে। তা হচ্ছে, ইসলাম। যাদের প্রত্যাবর্তনস্থল হচ্ছে, কুরআন ও রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর হাদীস। অপরদিকে যাকে ইসলামী মাযহাব বলা হয়, যেমন চার মাযহাব হাম্বলী, মালিকী, শাফেয়ী, হানাফী। বস্ত্তত এগুলো দ্বারা এ সকল ইসলামী ফিকাহ শাস্ত্রের স্কুলসমূহকে বুঝানো হয়েছে। যেখানে ঐ সকল বিদ্ব্যানগণ তাদের ছাত্রদের শিক্ষাদান করতেন। তাদের প্রত্যেকের ছাত্রগণ কুরআন হাদীস থেকে চয়ন করে যে নিয়মনীতি ও মাসয়ালা লিখেছেন, সেগুলোকে উক্ত আলেমদের নামের দিকে সম্বন্ধযুক্ত করেছেন। পরবর্তীতে এগুলোই তাদের মাযহাবের নামে খ্যাতি লাভ করেছে। এগুলো ও ইসলামের মূল কাজসমূহ একই। এগুলোর প্রত্যেকটির উৎস হচ্ছে, কুরআন ও রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর হাদীসসমূহ। আমরা তাদের মধ্যে যে সমস্ত মত পার্থক্য দেখি, তা শাখা-প্রশাখার ভিতরে, যা একেবারেই নগণ্য। এ সকল আলেমগণই তাদের ছাত্রদেরকে নির্দেশ দেন যে, তারা যা কুরআন ও হাদীছ সমর্থিত তা যদি অন্যের কথাও হয়, তা গ্রহণ করবে।

মুসলিম এর যে কোনো একটি গ্রহণ করতে বাধ্য নয়। সে কুরআন ও হাদীসের দিকে ফিরে যেতে বাধ্য। অপর দিকে অনেকেই এ সমস্ত মাযহাবের দিকে সম্বন্ধিত হয়েও আকীদাহ বিমুখ হয়, যেমন তারা কবরে তাওয়াফ করে, কবরবাসীর কাছে সাহায্য চায়, আল্লাহর গুণ বা বিশেষণসমূহকে সঠিক ও প্রকাশ্য অর্থ থেকে ফিরিয়ে, এর অপব্যাখ্যা দেয়। বাস্তবে তারা তারা তাদের ঐ সকল মাযহাবের ইমামদের আকীদাহ বিশ্বাসের পরিপন্থী কাজই করে। কেননা, এ সকল ইমামদের আকীদাহ হচ্ছে, সালাফে ছালিহীনের আকীদাহ, যার বর্ণনা ‘মুক্তপ্রাপ্ত দল’ এর বর্ণনায় উল্লেখ হয়েছে।