hadith book logo

শাশ্বত জীবন ব্যবস্থা (হক দীন)

লেখকঃ আশ-শাইখ আবদুর রহমান ইবন হাম্মাদ আ-লে উমার • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

মুক্তির দিকে আহ্বান

হে জ্ঞানবান, চাই পুরুষ হও বা মহিলা, যে এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করনি তোমার কাছে মুক্তি ও সুখ সমৃদ্ধির এ আহ্বান পৌঁছাচ্ছি এ বলে যে,

মৃত্যুর পরে কবরে ও পরে জাহান্নামের আগুনে আল্লাহর শাস্তি থেকে নিজেকে বাঁচাও।

আল্লাহকে রব, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল, ইসলামকে দ্বীন হিসেবে বিশ্বাস করে নিজেকে রক্ষা কর। সত্যের সাথে বল যে, আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রাসূল। পাঁচবার ছালাত আদায় কর। তোমার সম্পদের যাকাত দাও। রামাদান মাসের ছিয়াম পালন কর। আল্লাহর ঘর মক্কার হারাম শরীফের হজ্জ করা, যদি তার রাস্তা অতিক্রমে সামর্থ হও।

আল্লাহর উদ্দেশ্যেই তোমরা ইসলামের ঘোষণা দাও। কেননা এছাড়া কোনো শান্তি বা মুক্তি নাই।

মহান আল্লাহ, যিনি ছাড়া সত্যিকারের আর কোনো ইলাহ নেই তাঁর শপথ করে বলছি, নিশ্চয় এ ইসলাম হচ্ছে ঐ সত্য দ্বীন, যা ব্যতীত আল্লাহ কারো পক্ষ থেকে কোনো দ্বীনকে গ্রহণ করবেন না। আমি আল্লাহ, ফিরিশতা ও সকল সৃষ্টিকে সাক্ষ্য রেখে বলছি, নিশ্চয় আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ইসলাম সত্য দ্বীন এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।

আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলার করুণা ও অনুকম্পার মাধ্যমে আমি, আমার সন্তান সন্ততি ও মুসলিম ভাইয়েরা যাতে সত্যিকার মুসলিম হন, এ দো‘আই করছি। তিনি যেমন আমাদের উপর নিয়ামত পরিপূর্ণ করে জান্নাতে আমাদের সত্যবাদী আমানতদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্য সকল নবী আলাইহিমুস সালামের পরিবার পরিজন, সাথী-সংগীদের সাথে একত্রিত করেন; তা-ই কামনা করছি। আল্লাহর কাছে আরো চাচ্ছি যে, যারা এ পুস্তক পাঠ করবেন ও শুনবেন তাদেরকে এত্থেকে লাভবান করুন। হুঁশিয়ার! আমি কি পৌঁছে দিয়েছি? হে আল্লাহ, আপনি সাক্ষ্য থাকুন।

আল্লাহই সবচেয়ে বেশি জানেন। আর আল্লাহ সালাত ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবার-পরিজন ও সাথী-সংগীদের উপর। আর সমগ্র সৃষ্টিকুলের রব আল্লাহর জন্যই সকল প্রশংসা।

সমাপ্ত