১
শাশ্বত জীবন ব্যবস্থা (হক দীন)
লেখকঃ আশ-শাইখ আবদুর রহমান ইবন হাম্মাদ আ-লে উমার • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭
তৃতীয় অধ্যায়: সত্য ও শাশ্বত দ্বীন (ইসলাম) সম্পর্কে জ্ঞান
হে জ্ঞানবান, আপনি যখন জেনেছেন যে, আল্লাহই আপনার রব, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি আপনাকে রিযিক দান করেন, তিনি এক ও সত্যিকারের ইলাহ্ (উপাস্য) যার কোনো অংশীদার নেই। একক তাঁরই ইবাদত করা আপনার প্রতি ওয়াজিব এবং আরো জেনেছেন নিশ্চয় মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আপনার নিকট ও সমগ্র মানুষের নিকট আল্লাহর রাসূল ও প্রেরিত পুরুষ। অতঃপর জানুন, দ্বীন ইসলামকে জানা, তার উপর ঈমান আনা ও সে অনুযায়ী আমল করা ছাড়া আল্লাহ ও তাঁর রাসূল এর উপরে সঠিক ঈমান আনা সম্ভব হবে না। কেননা, এটি এ দীন (জীবন ব্যবস্থা), যা আল্লাহ অনুমোদিত, যার নির্দেশ তিনি তাঁর রাসূলদেরকে দিয়েছেন। যা দিয়ে নবীদের মধ্যকার শেষ নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে সমগ্র মানুষের কাছে প্রেরণ করেছেন এবং তার উপরে আমল করাকে ওয়াজিব করেছেন।