১
শাশ্বত জীবন ব্যবস্থা (হক দীন)
লেখকঃ আশ-শাইখ আবদুর রহমান ইবন হাম্মাদ আ-লে উমার • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
আল্লাহর প্রতি ও তাঁর রাসূল মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি ঈমান আনার আহ্বান
হে জ্ঞানবান, আমরা আপনাকে রব হিসাবে আল্লাহর উপরে ঈমান, রাসূল হিসেবে মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপরে ঈমান আনার দিকে দাওয়াত দিচ্ছি। তাঁর অনুসরণ করা, তাঁর মাধ্যমে যে শরী‘আত আল্লাহ পাঠিয়েছেন তদানুসারে আমল করার দিকে আহ্বান জানাচ্ছি। সেটিই হচ্ছে দীনে ইসলাম বা ইসলামী জীবন ব্যবস্থা; যার উৎস হচ্ছে, মহাগ্রন্থ আল-কুরআন (আল্লাহর বাণী) এবং সর্বশেষ নবী-রাসূল মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে প্রমাণিত বাণী। কারণ আল্লাহ তা‘আলা তাঁকে নিরপরাধ বানিয়েছেন; সুতরাং তিনি আল্লাহর নির্দেশ ছাড়া কোনো নির্দেশ দেননি এবং আল্লাহর নিষেধ ছাড়া কোনো কিছু নিষেধও করেন নি। তাই একাগ্র মন নিয়ে বলুন, “কেবলমাত্র আল্লাহকে রব্ব ও ইলাহ হিসেব গ্রহণ করে নিয়ে আল্লাহর প্রতি ঈমান আনলাম” আরও বলুন, “মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)কে (সর্বশেষ) রাসূল মেনে নিয়ে তাঁর প্রতি ঈমান আনলাম এবং আমি তাঁকে অনুসরণ করব”। কেননা, এছাড়া আপনার মুক্তির আর কোনো উপায় নেই। আল্লাহ আমাকে ও আপনাকে সৌভাগ্যবান হওয়ার ও মুক্তি অর্জনের তাওফীক দান করুন। (আমীন)