hadith book logo

ইসলামে মানবাধিকার

লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

ইসলামে মানবাধিকার:

বর্তমানে মানবাধিকার শব্দটির ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়। কিন্তু প্রত্যেক মুসলিমের উচিৎ তার দীন নিয়ে গর্ববোধ করা এবং এ ব্যাপারে নিশ্চিত থাকা যে, মানুষকে আল্লাহর পক্ষ থেকে যে অধিকার দেয়া হয়েছে তা অনেক বড়। কারণ, কিসে মানুষের কল্যাণ রয়েছে সে ব্যাপারে এবং সৃষ্টিজগত সম্পর্কে আল্লাহর চেয়ে বেশী কেউ জানে না। যেমন আল্লাহ তায়ালা বলেছেন:

أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ

“যিনি সৃষ্টি করেছেন, তিনি কি করে জানবেন না? তিনি সূক্ষ্মজ্ঞানী, সম্যক জ্ঞাত।” [সূরা মুলক/১৪]

সুতরাং মহান আল্লাহ শরীয়তের মধ্যেই ‘মানবাধিকার’ সুরক্ষা করেছেন। তিনি সর্বশ্রেণীর মানুষের অধিকার সংরক্ষণ করেছেন।

তাই অনেকেই মানবাধিকার নিয়ে গবেষণা করে এ কথা প্রমাণ করেছেন যে, ইসলামী শরীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবন-চরিত, কুরআন-সুন্নাহর বিধানাবলী, চার খলীফা ও তৎপরবর্তী খলীফাদের কর্মপদ্ধতি হল, মানবাধিকারের পূর্বতন সনদ। ইসলামের এই মানবাধিকারগুলো একদিক দিয়ে অভূতপূর্ব এবং অতি উঁচুমানের আবার অন্যদিকে বাস্তবায়নের ক্ষেত্রেও উন্নত মানসম্পন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং খোলাফায়ে রাশেদীনের যুগে তা পরিপূর্ণ ভাবে বাস্তবায়ন করা হয়েছিল। গবেষকগণ এ বিষয়ে পর্যাপ্ত লেখালেখি করেছেন।