hadith book logo

ইসলামে মানবাধিকার

লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

ইসলাম এসেছে মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি এবং জুলুম ও নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য:

আপনি যদি দেখেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নবুওয়তের আগে আরবে-মক্কা ও পার্শবর্তী অঞ্চল সমূহে, আরব উপদ্বীপ, সিরিয়া, ইরাক, মিসর, পারস্য, রোম ইত্যদি পৃথিবীর দিকে দিকে মানুষের কী অবস্থা ছিল তাহলে দেখতে পাবেন যে, মানুষের অধিকার হরণ করা ছিল তখন নিত্য-নৈমত্তিক ব্যাপার, শক্তিশালীরা দূর্বলদেরকে গ্রাস করত, মানুষ মানুষের উপর জবরদখল চালাতো...।

এই জন্যই পারস্যের সেনাপ্রধান যখন রিবয়ী রা. কে প্রশ্ন করল:

তোমরা কেন এসেছো?

তিনি বললেন: আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহর কসম, আমরা এই জন্যই এসেছি যে, আল্লাহ যাকে চান তাকে যেন আমরা মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বের দিকে, পার্থিব সংকীর্ণতা থেকে বিশালতার দিকে, বিভিন্ন ধর্মের অত্যাচার থেকে ইসলামে ইনসাফের দিকে বের করে আনতে পারি।” [তারিখে তবারী ৩/৫২০, আল বিদায়াহ ওয়ান নিহায়াহ ৭/৪৬]