১
ইসলামে মানবাধিকার
লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
ইসলাম সম্পর্কে জ্ঞানার্জন করার প্রয়োজনীয়তা:
সবার জন্য ইসলামী শরীয়তের সৌন্দর্য মণ্ডিত দিকগুলো সম্পর্কে জ্ঞানার্জনের পাশাপাশি শরীয়তের লক্ষ্য-উদ্দেশ্য, হুকুম-আহকাম এবং রহস্য-তাৎপর্য সম্পর্কে জ্ঞানার্জনের চেষ্টা করা আবশ্যক। অনুরূপভাবে ইসলাম প্রদত্ব বিভিন্ন অধিকার সম্পর্কেও জ্ঞানার্জন করা দরকার। কেননা এতে করে সে সব অধিকার সংরক্ষণ করার পাশাপাশি মানুষকে সে দিকে আহবান করতে মনে অনুপ্রেরণা সৃষ্টি হবে। শুধু তাই নয় বরং যারা নানা শ্লোগান আর বিভিন্ন নামে-বেনামে মানুষকে সত্যের পথে বাধা দিতে চায় সে সব ভ্রান্ত আহবান কারীদের বক্তব্যগুলো নীরবে না শুনে সেগুলোর যথাপযুক্ত জবাব দেয়া যাবে।
সুতরাং আল্লাহর প্রশংসা যে, তিনি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শ এবং শিক্ষার আলোকে এই শরীয়তের অনুসারী বানিয়েছেন।
সুতরাং আল্লাহর প্রশংসা যে, তিনি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শ এবং শিক্ষার আলোকে এই শরীয়তের অনুসারী বানিয়েছেন।