hadith book logo

ইসলামে মানবাধিকার

লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

খ. সমতা বা সমধিকার (Equality):

তারা যে সমধিকার সমধিকার বলে হাঁকডাক করছে তার অর্থ হল, সব কিছুতে নারী-পুরষের সমধিকার। অর্থাৎ অধিকার প্রদান ও গ্রহণ উভয় ক্ষেত্রে সকল মানুষ সমান। কাজের বিনিময়, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, ভ্রমন, দেশের মধ্যে যেখানে খুশি বসবাস, দাসপ্রথার বিলুপ্তি ইত্যাদি সব কিছুতেই নারী-পুরুষ অভিন্ন।

এই ‘’'‘সমতা'র কিছু বিষয় গ্রহণযোগ্য আর কিছু বিষয় প্রত্যাখ্যানযোগ্য (সামনে এ বিষয়ে আলোচনা আসবে ইন শা আল্লাহ)। আমরা এখানে উক্ত ঘোষণাপত্র কিংবা তার সংশোধিত ও পরিবর্ধিত বিষয়ে সমালোচনা করব না বরং আমি এখানে আল্লাহ প্রদত্ব মানুষের পূর্ণ ও সুউচ্চ অধিকার সম্পর্কে আলোচনা করতে চাই।