hadith book logo

ইসলামে মানবাধিকার

লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

৪) মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা:

জাতিসঙ্ঘ রচিত মানবাধিকার সনদে আরেকটি স্বাধীনতার বিষয় উল্লেখ করা হয়েছে তা হল, মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বধীনতা। অর্থাৎ সকল মানুষ স্বাধীন। সুতরাং প্রত্যেকের অধিকার রয়েছে, সে যা ইচ্ছা তাই বলবে, ইচ্ছামত যে কোন মত প্রকাশ করবে বা যে কোন মতাদর্শ প্রচার করবে। কিন্তু এ ব্যাপারে তাকে কোন জবাবদাহি করতে হবে না। অথচ ইসলামে শর্তহীনভাবে মুক্তচিন্তা বা মতপ্রকাশের স্বাধীনতা নেই।

ইসলামী শরীয়তে এটি গ্রহণযোগ্য নয়। ইসলামী শরীয়তে সকলকে এ অধিকার দেয় নি যে, সে যা মনে চায় তাই বলবে। ইসলামী শরীয়ত এসেছে মানুষকে মহান সৃষ্টিকর্তা আল্লাহর দাসত্বের দিকে আহবান জানাতে। সকল মানুষের বিচার-বুদ্ধি সমান নয়। সুতরাং মানুষকে যদি এ সুযোগ দেয়া হয় যে, সে যা মনে চায় তাই বলবে বা যে কোন সংশয়-সন্দেহ মানুষের মাঝে ছড়িয়ে দিবে তাহলে দেখা যাবে যার ঈমান দূর্বল বা যে ব্যক্তি শয়তানী সংশয়ের জবাব দেয়ার মত যোগ্যতা রাখে না তার বিরাট ক্ষতি হয়ে যাবে বা সমাজে বিপর্যয়-বিশৃংখলা ছড়িয়ে পড়বে।