hadith book logo

ইসলামে মানবাধিকার

লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

পশ্চাত্যের মানবাধিকারের মধ্যে মুসলিমদের কোন কল্যাণ নেই:

পশ্চাত্য এবং তাদের অনুসারীরা সম্রাজ্যবাদী এবং ইসলামের দুশমনদের অভিপ্রায় অনুযায়ী যে মানবাধিকার দেয়ার আহবান জানাচ্ছে তা অনুসরণে ইসলাম ও মুসলিমদের কোন ফায়দা নেই। বরং তা মুসলমানদের বিষয়ে তাদের হস্তক্ষেপ করার পথ খুলে দিবে। শুধু তাই নয় বরং এটি মুসলিমদেরকে তাদের দ্বীন ও আদর্শ থেকে বিচ্যুত করে পশ্চ্যাতের অনুসরণীয় তথাকথিত স্বাধীনতা, সামাজিক সমতা, নারী-পুরুষের সম্পর্ক, অর্থনৈতিক বিষয়াবলী, রাজনৈতিক ব্যাপারাদী ইত্যাদির দিকে টেনে নিয়ে যাবে।