১
ইসলামে মানবাধিকার
লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪
সব অধিকারের মূল হল, মানবাধিকার:
মানবাধিকারের উৎস হল আল্লাহর এই বাণীটি:
وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ
“নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি।” [সূরা ইসরা/৭০]
আলিমগণ বলেন, আল্লাহ তায়ালা মানুষকে দু ভাবে মার্যাদা প্রদান করেছেন। যথা:
এক. তিনি সৃষ্টি ও গঠনগতভাবে মানুষকে সম্মানিত করার পাশাপাশি আসমান ও জমিনে যা কিছু আছে সব তার আওতাধীন করে দিয়েছেন।
দুই: তিনি মানুষকে অন্য সকল প্রাণীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। জীবন ধারণ, মানুষের সাথে সুসম্পর্ক, আরাম-আয়েশ ও স্বার্থ সংশ্লিষ্ট সব কিছুতেই তিনি মানুষকে অন্য সকল প্রাণীর উপর প্রাধান্য দিয়েছেন।
আর অন্যান্য প্রাণীকুলের উপর মানুষের এই শ্রেষ্ঠত্বের কারণেই আল্লাহর অধিকার এবং মানুষের অধিকার সংক্রান্ত শরীয়তের বিধানগুলো এসেছে।