hadith book logo

ইসলামে মানবাধিকার

লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

মানবাধিকার (Human rights)

বর্তমান যুগে যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সেটি হল, হিউম্যান রাইটস বা মানবাধিকার। এই বিষয়টি আমাদের আলোচনার শিরোনাম। এর সাথে শরীয়াহ, আকিদা-বিশ্বাস, ইবাদত, বিচারাচার, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি সংক্রান্ত বহু অধিকার জড়িত। অন্যদিকে এটি বৃহৎ রাষ্ট্র সমূহ বা জাতিসঙ্ঘ কর্তৃক রচিত ‘হিউম্যান রাইটস কনভেনশন’ বা মানবাধিকার সনদ এর সাথেও সম্পর্কযুক্ত।