hadith book logo

বারোশ’ (১২০০) মাস’আলা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

মসজিদ

১৪৩। মসজিদে মিম্বার তৈরী করা যাবে। (বুখারী, হা: ৪৪৮, ৪৪৯)

১৪৪। নবী ﷺ এর মিম্বার কাঠের তৈরী ছিল। (বুখারী, হা: ৩৭৭)

১৪৫। আমলের সুবিধার্থে ব্যক্তিগতভাবে মসজিদ তৈরি করা বৈধ।

(বুখারী, হা: ৪৭৬)

১৪৬। কোন বুযূর্গের কবরের পাশে মসজিদ তৈরি করা এবং তাতে নামায পড়া বৈধ নয়। (বুখারী, হা: ৪২৭)

১৪৭। কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করার কারণে রাসূলুল্লাহ ﷺ ইয়াহুদি ও নাসারাদেরকে অভিসম্পাত করেছেন। (বুখারী, হা: ৪৩৫, ৪৩৭)

১৪৮। মসজিদ পরিচ্ছন্ন রাখা জরুরি। (বুখারী, হা: ৪৫৮)

১৪৯। নবী ﷺ নিজে মসজিদ পরিস্কার করতেন। (বুখারী, হা: ৪০৭, ৪০৮)

১৫০। মসজিদে থুথু ফেলা গোনাহের কাজ; এর কাফফারা হলো তা মুছে ফেলা। (বুখারী, হা: ৪১৫)

১৫১। মসজিদে উচ্চ আওয়াজে কথা বলা নিষেধ। (বুখারী, হা: ৪৭০)

১৫২। প্রয়োজনে মসজিদের দরজা বন্ধ করে রাখা যাবে। (বুখারী, হা: ৪৬৮)

১৫৩। প্রয়োজনে মসজিদে শোয়া যায়। (বুখারী, হা: ৪৭৫)

১৫৪। আহলে সুফ্ফার লোকেরা মসজিদে থাকতেন। (বুখারী, হা: ৪৪২)

১৫৫। মহিলারাও মসজিদে অবস্থান করতে পারে। (বুখারী, হা: ৪৩৯)

১৫৬। ফযীলত লাভের জন্য তিনটি মসজিদ ছাড়া অন্য মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না। (বুখারী, হা: ১১৮৯)

১৫৭। মসজিদে প্রবেশের পর পরই দু’রাকাআত নামায আদায় করা মসজিদের হক। (বুখারী, হা: ৪৪৪)