hadith book logo

বারোশ’ (১২০০) মাস’আলা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৩

রোগী দেখার আদব

৮৩০। রোগ ও বিপদাপদের দ্বারা পাপ দূর হয়। (বুখারী, হা: ৫৬৪০, ৫৬৪১)

৮৩১। মুমিনের উপর বিপদাপদ আসতে পারে। (বুখারী, হা: ৫৬৪৩, ৫৬৪৪)

৮৩২। আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে ফেলে দেন। (বুখারী, হা: ৫৬৪৫)

৮৩৩। নবী ﷺও রোগের যন্ত্রনা ভোগ করেছেন। (বুখারী, হা: ৫৬৪৬, ৫৬৪৭)

৮৩৪। নবীরা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। (বুখারী, হা: ৫৬৪৮)

৮৩৫। নবী ﷺ পায়ে হেঁটে রোগীকে দেখতে যেতেন। (বুখারী, হা: ৫৬৫১, ৫৬৬৪)

৮৩৬। নবী ﷺ অমুসলিম রোগীকেও দেখতে যেতেন। (বুখারী, হা: ৫৬৫৭)

৮৩৭। নবী ﷺ রোগীর শরীরে হাত বুলাতেন। (বুখারী, হা: ৫৫৫৯)

৮৩৮। রোগীর জন্য শান্তনামূলক কথা বলা উচিত। (বুখারী, হা: ৫৬৬১)

৮৩৯। দু‘আর জন্য রোগীকে কারো কাছে নিয়ে যাওয়া যায়। (বুখারী, হা: ৫৬৭৫)

৮৪০। রোগের কথা প্রকাশ করা যায়। (বুখারী, হা: ৫৬৬৫)

৮৪১। মৃত্যু কামনা করা নিষেধ। (বুখারী, হা: ৫৬৭১, ৫৬৭৩)