hadith book logo

বারোশ’ (১২০০) মাস’আলা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৭

অনুমতি

৭৩৯। কারো বাড়িতে প্রবেশের আগে অনুমতি নিতে হবে। (বুখারী, হা: ৬২৪৫)

৭৪০। সর্বোচ্চ তিন বার অনুমতি চাওয়া যাবে। (বুখারী, হা: ৬২৪৪)

৭৪১। সাহাবীরা অনুমতি চেয়ে প্রবেশ করতেন। (বুখারী, হা: ৬২৪৬)

৭৪২। ‘‘আমি’’ না বলে নাম বলে পরিচয় দিতে হবে। (বুখারী, হা: ৬২৫০)

৭৪৩। কারো ঘরে উঁকি দেয়া মারাত্মক অপরাধ। (বুখারী, হা: ৬২৪২)

৭৪৪। চোখের কারণেই অনুমতির বিধান দেয়া হয়েছে। (বুখারী, হা: ৬২৪১)