hadith book logo

বারোশ’ (১২০০) মাস’আলা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫২

অর্থনীতি

৫৫৪। সম্পদ নষ্ট করা বৈধ নয়। (বুখারী, হা: ২৪০৮)

৫৫৫। সুদ দেয়া-নেয়া উভয়টিই পাপ। (বুখারী, হা: ২০৮৬)

৫৫৬। সুদের ব্যবসা করা হারাম। (বুখারী, হা: ২০৮৪, ২২২৬)

৫৫৭। কুকুরের মূল্য, পতিতার মজুরী ও গণকের উপার্জন হারাম।

(বুখারী, হা: ২২৩৭, ২২৩৮)

৫৫৮। শুকুর, মৃতজীব ও মূর্তি বিক্রির টাকা হারাম। (বুখারী, হা: ২২৩৬)

৫৫৯। ছবি বিক্রি করা জায়েয নয়। (বুখারী, হা: ২২২৫)

৫৬০। মানুষকে বিক্রি করা অপরাধ। (বুখারী, হা: ২২২৭)

৫৬১। দুধ আটকিয়ে রেখে বিক্রি করা নিষেধ। (বুখারী, হা: ২১৫০, ২১৫১)

৫৬২। ফল পরিপক্ক হওয়ার আগে বিক্রি করা যাবে না। (বুখারী, হা: ২১৮৩, ২১৯৫)

৫৬৩। একজনের দামের উপর আরেক জন দাম করবে না। (বুখারী, হা: ২১৩৯)

৫৬৪। মিথ্যা বলে দাম বাড়ানো এবং মিথ্যা শপথ করা যাবে না।

(বুখারী, হা: ২০৮৮, ২৩৫৮)

৫৬৫। মদের ব্যবসা হারাম। (বুখারী, হা: ২০৮৪, ২২২৬)

৫৬৬। হারাম জিনিসের মূল্যও হারাম। (বুখারী, হা: ২২২৩, ২২২৪)

৫৬৭। ছবিযুক্ত জিনিসের ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। (বুখারী, হা: ২১০৫)

৫৬৮। সন্দেহজনক জিনিস থেকেও বেঁচে থাকা জরুরি। (বুখারী, হা: ২০৫২, ২০৫৪)

৫৬৯। নবী ﷺ সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকতেন। (বুখারী, হা: ২০৫৫)