hadith book logo

বারোশ’ (১২০০) মাস’আলা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬০

স্ত্রীর দায়িত্ব

৬৭৭। স্বামীর সম্পদ লুকিয়ে রাখবে না। (বুখারী, হা: ২৫৯০)

৬৭৮। স্ত্রী স্বামীর সম্পদ রক্ষনাবেক্ষনের দায়িত্ব পালন করবে। (বুখারী, হা: ৫২০০)

৬৭৯। স্বামীর বিছানায় অনুমতি ছাড়া অন্য পুরুষকে স্থান দেবে না। (বুখারী, হা: ৫১৯৫)

৬৮০। সন্তান ও স্বামীর প্রতি দরদ দেখাবে। (বুখারী, হা: ৫৩৬৫)

৬৮১। স্বামীর কাছে অন্য স্ত্রীর সৌন্দর্যের বর্ণনা করবে না। (বুখারী, হা: ৫২৪০)

৬৮২। স্বামীর আগমন মুহুর্তে পরিপাটি থাকবে। (বুখারী, হা: ৫২৪৭)

৬৮৩। স্বামীর বিছানায় যাওয়ার জন্য ডাকলে সাড়া দেবে। (বুখারী, হা: ৫১৯৩, ৫১৯৪)

৬৮৪। স্বামীর উপস্থিতিতে অনুমতি ছাড়া নফল রোযা রাখবে না। (বুখারী, হা: ৫১৯২)

৬৮৫। সতীনের তালাক কামনা করবে না। (বুখারী, হা: ৫১৫২)

৬৮৬। সতীনের সাথে হিংসা করবে না। (বুখারী, হা: ৫২১৯)

৬৮৭। স্বামীর প্রশংসা করবে। (বুখারী, হা: ৫১৮৯)

৬৮৮। কৃত্রিম চুল ব্যবহার করবে না। (বুখারী, হা: ৫২০৫)

৬৮৯। ন্যায় সংগতভাবে স্বামীর সম্পদ খরচ করবে। (বুখারী, হা: ৫৩৬৪)

৬৯০। স্বামীর অবাধ্যতা থেকে দূরে থাকতে হবে। (বুখারী, হা: ২৯)

৬৯১। স্বামীর অকৃতজ্ঞতা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে।

(বুখারী, হা: ৫১৯৭)

৬৯২। স্বামীর সংসারে কাজ করবে। (বুখারী, হা: ৫৩৬১)