hadith book logo

বারোশ’ (১২০০) মাস’আলা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৬

সালাম

৭৩১। পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দিতে হবে। (বুখারী, হা: ৬২৩৬)

৭৩২। ছোটরা বড়দেরকে সালাম দেবে। (বুখারী, হা: ৬২৩৪)

৭৩৩। কম লোক বেশি লোকদের সালাম দেবে। (বুখারী, হা: ৬২৩১)

৭৩৪। আরোহী ব্যক্তি পথচারীকে সালাম দেবে। (বুখারী, হা: ৬২৩২)

৭৩৫। পথচারী উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে। (বুখারী, হা: ৬২৩৩)

৭৩৬। বৃদ্ধ মহিলাকে সালাম দেয়া যায়। (বুখারী, হা: ৬২৪৮)

৭৩৭। নবী ﷺ শিশুদেরকেও সালাম দিতেন। (বুখারী, হা: ৬২৪৭)

৭৩৮। যে প্রথমে সালাম দেয় সেই উত্তম। (বুখারী, হা: ৬২৩৭)