hadith book logo

বারোশ’ (১২০০) মাস’আলা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

জুম’আর নামায

২৭৪। শুক্রবারের মর্যাদা কেবল উম্মাতে মুহাম্মাদীরাই লাভ করেছে।

(বুখারী, হা: ৮৭৬)

২৭৫। জুম’আর দিনে দু‘আ কবুলের একটি বিশেষ মুহূর্ত রয়েছে। (বুখারী, হা: ৯৩৫)

২৭৬। জুম’আর দিন ফজরের নামাযে সূরা সাজদাহ ও ইন্সান (দাহ্র) পড়া সুন্নাত। (বুখারী, হা: ৮৯১)

২৭৭। সূর্য হেলে যাওয়ার পরই জুম’আর নামায পড়া যাবে। (বুখারী, হা: ৯০৪, ৯০৫)

২৭৮। জুম’আর দিন গোসল করা সুন্নাত। (বুখারী, হা: ৮৭৭, ৮৭৮, ৮৭৯)

২৭৯। জুম’আর দিন মিসওয়াক করা ও সুগন্ধি ব্যবহার করা সুন্নাত। (বুখারী, হা: ৮৮০)

২৮০। জুম’আর দিন সুন্দর পোশাক পরিধান করা সুন্নাত। (বুখারী, হা: ৮৮৬)

২৮১। জুম’আর দিন সাহাবাগণ তাড়াতাড়ি মসজিদে চলে যেতেন।

(বুখারী, হা: ৯৩৯, ৯৪০)

২৮২। মসজিদে গিয়ে কাউকে স্বস্থান থেকে সরানো ঠিক নয়। (বুখারী, হা: ৯১১)

২৮৩। খুতবার সময় হলেও মসজিদে ঢুকেই দু’রাক’আত নামায পড়বে।

(বুখারী, হা: ৯৩০)

২৮৪। জুম’আর আসল আযান হলো খুতবার সময়কার আযান। (বুখারী, হা: ৯১২)

২৮৫। খুতবার সময় ইমাম ও মুসল্লি পরস্পরের দিকে তাকাবে। (বুখারী, হা: ৯২১)

২৮৬। খুতবার সময় কথা বলা যাবে না। (বুখারী, হা: ৯৩৪)