hadith book logo

বারোশ’ (১২০০) মাস’আলা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

নামাযের বিধি-বিধান

৯৫। সামর্থ্যানুযায়ী উত্তম পোশাক পরিধান করা উচিত। (বুখারী, হা: ৩৬৫)

৯৬। মহিলারা সমস্ত শরীর ঢেকে নামায পড়বেন। (বুখারী, হা: ৩৭২)

৯৭। নবী ﷺ জুববা পরেও নামায পড়েছেন। (বুখারী, হা: ৩৬৩)

৯৮। বিশেষ কারণে শুধু সত্র ঢাকলেই নামায হবে। (বুখারী, হা: ৩৬১, ৩৬২)

৯৯। লজ্জাস্থান ঢেকে রাখা ফরয। (বুখারী, হা: ৩৬৭)

১০০। ছবিযুক্ত পোশাকে নামায পড়া নিষেধ। (বুখারী, হা: ৩৭৩)

১০১। ছবিযুক্ত কিছু সামনে রেখে নামায পড়া যাবে না। (বুখারী, হা: ৩৭৪)

১০২। তাকওয়ার পরিপন্থী পোশাক পরিধান করা যাবে না। (বুখারী, হা: ৩৭৫)

১০৩। চাটায়ের উপর নামায পড়া যায়। (বুখারী, হা: ৩৮০)

১০৪। নবী ﷺ মুসল্লার উপর নামায পড়েছেন। (বুখারী, হা: ৩৮১)

১০৫। বিছানার উপর নামায পড়া যায়। (বুখারী, হা: ৩৮৪)

১০৬। জুতা পাক হলে তা পরিধান করে নামায পড়া যায়। (বুখারী, হা: ৩৮৬)

১০৭। মোজা পরিধান করে নামায পড়া যায়। (বুখারী, হা: ৩৮৭)

১০৮। অন্ধকার ঘরে নামায পড়া যায়। (বুখারী, হা: ৩৮২)

১০৯। বাহনের উপরও নামায পড়া যায়। (বুখারী, হা: ৪০০)

১১০। কাবা ঘরের ভেতরে নামায পড়া যায়। (বুখারী, হা: ৩৯৭)

১১১। মাকামে ইব্রাহীমে নামায পড়া যায়। (বুখারী, হা: ৩৯৫, ৪০২)