hadith book logo

বারোশ’ (১২০০) মাস’আলা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

সাহু সিজদা

২৫৬। নামাযে ভুল হলে সাহু সিজদা দিতে হবে। (বুখারী, হা: ১২৩২)

২৫৭। নামায বেশি পড়ে ফেল্লে সাহু সিজদা দিতে হবে। (বুখারী, হা: ১২২৬)

২৫৮। রাক‘আত কম হয়ে গেলেও সাহু সিজদা দিতে হবে। (বুখারী, হা: ১২২৭)

২৫৯। রাক‘আতের সংখ্যা ভুলে গেলেও সাহু সিজদা দিতে হবে। (বুখারী, হা: ১২৩১)

২৬০। ইমামের সাথে মুক্তাদীরাও সিজদা করবে। (বুখারী, হা: ১২৩০)

২৬১। সালামের পরে সাহু সিজদা করা যায়। (বুখারী, হা: ১২২৯)

২৬২। সাহু সিজদা দেয়ার পর সালাম ফিরালেই নামায শেষ হয়ে যায়।

(বুখারী, হা: ১২২৪)