hadith book logo

বারোশ’ (১২০০) মাস’আলা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

পবিত্রতা

৬৯। কাবার দিকে মুখ অথবা পিঠ দিয়ে প্রসাব-পায়খানা করা যাবে না।

(বুখারী, হা: ১৪৪)

৭০। প্রসাব-পায়খানার পর পবিত্রতা অর্জন করা ওয়াজিব। (বুখারী, হা: ১৪৩, ১৫০)

৭১। মাটি বা পাথর দ্বারা পবিত্র হওয়া যাবে। (বুখারী, হা: ১৫৫)

৭২। গোবর ও হাড্ডিকে ঢিলা হিসেবে ব্যবহার করা যাবে না। (বুখারী হাঃ ১৫৩)

৭৩। ডান হাতে শৌচকার্য করা নিষেধ। (বুখারী, হা: ১৫৩, ১৫৪)

৭৪। আবদ্ধ পানিতে প্রসাব করা নিষেধ। (বুখারী, হা: ২৩৯)

৭৫। প্রসাবের ছিটা থেকে সতর্ক না থাকলে কবরে আযাব হয়। (বুখারী, হা: ২১৬)

৭৬। ঘুম থেকে উঠে প্রথমে হাত ধৌত করতে হবে। (বুখারী, হা: ১৬২)

৭৭। মিসওয়াক করা সুন্নাত। (বুখারী, হা: ২৪৪, ২৪৫)

৭৮। অযু ছাড়া নামায হয় না। (বুখারী, হা: ১৩৫)

৭৯। ডান দিক হতে অযু আরম্ভ করা সুন্নাত। (বুখারী, হা: ১৬৮)

৮০। অযুর অঙ্গ ভালো করে ধৌত করতে হবে। (বুখারী, হা: ৬০)

৮১। পূর্ণাঙ্গরূপে অযু করতে হবে। (বুখারী, হা: ১৩৯)

৮২। কিয়ামতের দিন অযুর অঙ্গগুলো চমকাবে। (বুখারী, হা: ১৩৬)

৮৩। অযুর অঙ্গগুলো একবার, দু’বার ও তিনবার করে ধোয়া যায়।

(বুখারী, হা: ১৫৭, ১৫৮, ১৫৯)

৮৪। সম্পূর্ণ মাথা মাসেহ করতে হবে। (বুখারী, হা: ১৮৫)

৮৫। মোজার উপর মাসেহ করা যায়। (বুখারী, হা: ৩৮৮)

৮৬। একই অযু দিয়ে কয়েক ওয়াক্ত নামায পড়া যায়। (বুখারী, হা: ২১৪)

৮৭। বায়ূ নির্গত হলে অযু ভঙ্গ হয়ে যায়। (বুখারী, হা: ১৭৬)

৮৮। মযী (প্রস্রাবের মত তবে আঠালো) বের হলে অযু ভঙ্গ হয়ে যায়।

(বুখারী, হা: ১৭৮)

৮৯। কিছু খেলে অযু নষ্ট হয় না। (বুখারী, হা: ২০৯, ২১০)