hadith book logo

বারোশ’ (১২০০) মাস’আলা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

নফল রোযা

৩৭৭। নবী ﷺ নফল রোযা রাখতেন। (বুখারী, হা: ১৯৭১)

৩৭৮। আশুরার দিন রোযা রাখা সুন্নত। (বুখারী, হা: ২০০৪, ২০০৬)

৩৭৯। প্রতি মাসে তিনটি রোযা রাখা সুন্নত। (বুখারী, হা: ১৯৮১)

৩৮০। সারা বছর একটানা রোযা রাখা বৈধ নয়। (বুখারী, হা: ১৯৭৬)

৩৮১। নফল রোযা প্রয়োজনে ভাঙ্গা যায়। (বুখারী, হা: ১৯৬৮)

৩৮২। ঈদের দিন রোযা রাখা নিষেধ। (বুখারী, হা: ১৯৯০, ১৯৯৫)