hadith book logo

বারোশ’ (১২০০) মাস’আলা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

হায়েয

৬০। হায়েয অবস্থায় নামায পড়া ও রোযা রাখা যাবে না। (বুখারী, হা: ৩৩১,৩০৪)

৬১। রোযার কাযা করতে হবে তবে নামাযের কাযা পড়তে হবে না। (বুখারী, হা: ৩২১)

৬২। হায়েযগ্রসত্ম মহিলা মাসিক অবস্থায় ঈদগাহে যাবে, দু‘আতে শরীক হবে কিন্তু নামায পড়বে না। (বুখারী, হা: ৩২৪)

৬৩। হায়েযগ্রসত্ম অবস্থায় স্বামীর সেবা করা যায়। (বুখারী, হা: ২৯৬)

৬৪। হায়েযগ্রসত্ম স্ত্রীর কোলে হেলান দিয়ে কুরআন পড়া যায়। (বুখারী, হা: ২৯৭)

৬৫। হায়েযগ্রসত্ম অবস্থায় স্বামীর সাথে শয়ন করা যায়। (বুখারী, হা: ২৯৮)

৬৬। এ অবস্থায় সহবাস ছাড়া সবকিছু করা যায়। (বুখারী, হা: ৩০২)

৬৭। ইস্তেহাযার সময় কিছুই নিষেধ নয়। (বুখারী, হা: ৩০৬,৩১০,৩১১)

৬৮। হায়েযের রক্ত কাপড়ে লাগলে তা ধুলেই পাক হয়ে যাবে। (বুখারী, হা: ৩০৭, ২২৭)