hadith book logo

বারোশ’ (১২০০) মাস’আলা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯০

কুরআন

৯৮৮। জিব্রীল দিহইয়াতুল কাল্বী সাহাবীর রূপ ধারণ করে আসতেন।

(বুখারী, হা: ৪৯৮০)

৯৮৯। ওহী নাযিলের সময় শরীর ভারী হয়ে যেত। (বুখারী, হা: ৪৫৯২)

৯৯০। চেহারা লাল বর্ণের হয়ে যেতো। (বুখারী, হা: ৪৯৮৫)

৯৯১। ওহী আয়ত্ব করার জন্য নবী ﷺ তাড়াহুড়া করতেন। (বুখারী, হা: ৫)

৯৯২। রমাযানের প্রতি রাতে নবী ﷺ জিব্রাঈল (আঃ) এর সাথে কুরআন চর্চা করতেন। (বুখারী, হা: ৬)

৯৯৩। মানুষের মধ্যে সে-ই সবচেয়ে উত্তম, যে নিজে কুরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। (বুখারী, হা: ৫০২৭)

৯৯৪। কুরআন কুরাইশদের ভাষায় নাযিল হয়েছে। (বুখারী, হা: ৪৯৮৪)

৯৯৫। কুরআন শ্রেষ্ঠ মু’জিযা। (বুখারী, হা: ৪৯৮১)

৯৯৬। জিনেরাও কুরআন শ্রবণ করে প্রভাবিত হয়েছিল। (বুখারী, হা: ৪৯২১)

৯৯৭। নবী ﷺ অন্যের থেকে কুরআন শুনতেন। (বুখারী, হা: ৫০৫৬)

৯৯৮। কুরআন শুনে নবী ﷺ কান্না করতেন। (বুখারী, হা: ৪৫৮২)

৯৯৯। কুরআনের শিক্ষক ও ছাত্রের মর্যাদা অনেক বেশি। (বুখারী, হা: ৫০২৭-২৮)

১০০০। কুরআন পাঠের সময় রহমত নাযিল হয়। (বুখারী, হা: ৫০১৮)

১০০১। বাহনের উপর কুরআন পড়া যায়। (বুখারী, হা: ৫০৩৪)

১০০২। ধীরস্থীর ভাবে কুরআন পড়তে হবে। (বুখারী, হা: ৫০৪৬, ৫০৪৫)

১০০৩। যতক্ষণ আগ্রহ থাকে ততক্ষণ পড়া উচিৎ। (বুখারী, হা: ৫০৬০)

১০০৪। সাত দিনের কমে খতম দেয়া ঠিক নয়। (বুখারী, হা: ৫০৫৪)

১০০৫। লোক দেখানো বা দুনিয়া লাভের উদ্দেশ্যে কুরআন পাঠের পরিণতি অতি খারাপ। (বুখারী, হা: ৫০৫৭-৫৮)

১০০৬। অযু ছাড়াও কুরআন তিলাওয়াত করা যায়। (বুখারী, হা: ১৮৩)

১০০৭। ছোটদেরকে কুরআন শিক্ষা দেয়া উচিৎ। (বুখারী, হা: ৫০৩৫)