hadith book logo

বারোশ’ (১২০০) মাস’আলা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

রোযার বিধিবিধান

৩৪৭। সফরে থাকাবস্থায় ইচ্ছা হলে রোযা রাখবে নতুবা রাখবে না।

(বুখারী, হা: ১৯৪৩, ১৯৪৫)

৩৪৮। কাযা রোযা যে কোন সময় রাখা যাবে। (বুখারী, হা: ১৯৫০)

৩৪৯। হায়েয হলে রোযা রাখবে না। (বুখারী, হা: ১৯৫১)

৩৫০। রমাযানে রাত্রে স্ত্রীর সাথে সহবাস করা যাবে। (বুখারী, হা: ১৯১৫)

৩৫১। নাপাক অবস্থায় ফজর হয়ে গেলে গোসল করে নেবে। (বুখারী, হা: ১৯২৫, ১৯৩০)

৩৫২। রোযা অবস্থায় স্ত্রীকে চুম্বন দেয়া ও আলিঙ্গন করা যাবে।

(বুখারী, হা: ১৯২৭, ১৯২৮)

৩৫৩। রোযা অবস্থায় সহবাস করলে কাফ্ফারা দিতে হবে। (বুখারী, হা: ১৯৩৬)

৩৫৪। রোযা অবস্থায় ভুলে কিছু খেলে ফেললে রোযা নষ্ট হবে না। (বুখারী, হা: ১৯৩৩)

৩৫৫। সাহ্রী দেরীতে খাওয়া উত্তম। (বুখারী, হা: ১৯২০, ১৯২১)

৩৫৬। সাহ্রী খাওয়ার মধ্যে বরকত রয়েছে। (বুখারী, হা: ১৯২৩)