hadith book logo

বারোশ’ (১২০০) মাস’আলা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৪

জিহাদ

৪৬৯। নবী ﷺ নিজে তরবারী বহন করতেন। (বুখারী, হা: ২৯০৮, ২৯১০)

৪৭০। নবী ﷺ বর্ম পরিধান করতেন। (বুখারী, হা: ২৯১৫)

৪৭১। নবী ﷺ বীরত্ব প্রদর্শন করতেন। (বুখারী, হা: ২৮৬৪)

৪৭২। জিহাদের জন্য বাই‘আত গ্রহণ করা বৈধ। (বুখারী, হা: ৪৩০৫)

৪৭৩। সঙ্গীতের মাধ্যমে জয্বা সৃষ্টি করা বৈধ। (বুখারী, হা: ৩০৩৪)

৪৭৪। প্রথমে দাওয়াত দিতে হবে। (বুখারী, হা: ৩০০৯)

৪৭৫। যুদ্ধে পতাকা বহন করা যাবে। (বুখারী, হা: ২৯৭৪-৭৬)

৪৭৬। ময়দানে তাকবীর ধ্বনী উচ্চারণ করা যাবে। (বুখারী, হা: ২৯৯১)

৪৭৭। কৌশলে শত্রুকে জব্দ করতে হবে। (বুখারী, হা: ৪০৩৭, ৪০৩৯)

৪৭৮। নিয়ত খালেছ (স্বচ্ছ) হতে হবে। (বুখারী, হা: ৩১২৬)

৪৭৯। শত্রুদের আস্তানা ভেঁঙ্গে দিতে হবে। (বুখারী, হা: ৩০২০-২১)

৪৮০। শত্রুর গুপ্তচরকে হত্যা করা যায়। (বুখারী, হা: ৩০৫১)

৪৮১। নারী ও শিশুকে হত্যা করা যাবে না। (বুখারী, হা: ৩০১৪, ৩০১৫)

৪৮২। নবী ﷺ আযান শুনলে আক্রমণ করতেন না। (বুখারী, হা: ২৯৪৩)

৪৮৩। ঘুমন্ত অবস্থায় শত্রুকে হত্যা করা যায়। (বুখারী, হা: ৩০২৩)

৪৮৪। মহিলারাও যুদ্ধে যেতেন এবং আহতদের সেবা করতেন।

(বুখারী, হা: ২৮৮২, ৪০৬৪, ২৮৮১)

৪৮৫। আহতদের সেবা করতে হবে। (বুখারী, হা: ৩০৩৭)

৪৮৬। ইমামের হাতে বাই‘আত গ্রহণ করতে হবে। (বুখারী, হা: ২৯৬১-৬২)

৪৮৭। আমিরের নির্দেশ মানতে হবে এবং তার আনুগত্য করতে হবে।

(বুখারী, হা: ৩০৩৯, ২৯৫৭)

৪৮৮। বের হওয়ার সময় পাথেয় সাথে নিতে হবে। (বুখারী, হা: ২৯৮৩, ২৯৭৯, ২৯৮০)

৪৮৯। কুরআন সাথে নিয়ে শত্রুদের আস্তানায় যাওয়া উচিত নয়। (বুখারী, হা: ২৯৯০)

৪৯০। সফরের কারণে যত আমল বাদ পড়ে তারও সওয়াব লেখা হয়।

(বুখারী, হা: ২৯৯৬)

৪৯১। উপরে উঠার তাকবীর ও নিচে নামার সময় তাসবীহ পাঠ করবে।

(বুখারী, হা: ২৯৯৩)

৪৯২। জিহাদ থেকে ফিরে এসে প্রথমে মসজিদে যাওয়া এবং দু’রাকাত নামায পড়া সুন্নাত। (বুখারী, হা: ৩০৮৭)

৪৯৩। শত্রুদের হেদায়াতের জন্য দু‘আ করা যায়। (বুখারী, হা: ২৯৩৭)

৪৯৪। জিহাদে মাল ব্যয় করার ফযীলত অনেক। (বুখারী, হা: ২৮৪১-৪২)

৪৯৫। মুজাহিদকে সহযোগিতা করার অনেক ফযীলত রয়েছে। (বুখারী, হা: ২৮৪৩)

৪৯৬। সীমান্ত পাহারা দেয়ার অনেক ফযীলত রয়েছে। (বুখারী, হা: ২৮৯২)

৪৯৭। মুজাহিদদের রিযিকের ব্যবস্থা আল্লাহ তা’আলা করেন।

(বুখারী, হা: ৪৩৬০, ৪৩৬২)