hadith book logo

বারোশ’ (১২০০) মাস’আলা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

নামাযে বিনয় প্রকাশ

২৩৯। প্রত্যেকটি রুকন যথাযথ ও ধীরস্থিরভাবে আদায় করতে হবে।

(বুখারী, হা: ৭৪২, ৭৫৭)

২৪০। কওমা ও জলসায় রুকু-সিজদার সমপরিমাণ সময় দিতে হবে।

(বুখারী, হা: ৭৯২)

২৪১। নবী ﷺ রুকু থেকে উঠে অনেক্ষন দাঁড়িয়ে থাকতেন। (বুখারী, হা: ৮০০, ৮২১)

২৪২। নামাযে কী পড়া হয়? তা বুঝা ও মনে রাখা উচিৎ। (বুখারী, হা: ১২২৩)

২৪৩। মনকে অন্য দিকে আকৃষ্ট করা যাবে না। (বুখারী, হা: ৭৫২)

২৪৪। এদিক-সেদিক তাকানো যাবে না। (বুখারী, হা: ৭৫১)

২৪৫। উপর দিকেও তাকানো যাবে না। (বুখারী, হা: ৭৫০)

২৪৬। নামাযের মধ্যে চুল ও কাপড় টানা যাবে না। (বুখারী, হা: ৮১৬)

২৪৭। নামাযের মধ্যে সালামের জবাব দেয়া ও কথা বলা নিষেধ।

(বুখারী, হা: ১১৯৯, ১২০০)

২৪৮। দুর্গন্ধযুক্ত জিনিস খেয়ে মসজিদে প্রবেশ করা নিষেধ। (বুখারী, হা: ৮৫৩, ৮৫৪)