hadith book logo

বারোশ’ (১২০০) মাস’আলা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩

ঈদ ও কুরবানী

৪৫৩। ঈদের দিন আগে নামায এবং পরে খুৎবা প্রদান করতে হবে।

(বুখারী, হা: ৫৫৭১)

৪৫৪। নামাযের পরে কুরবানী করতে হয়। (বুখারী, হা: ৯৫১)

৪৫৫। নামাযের আগে কুরবানী করা বৈধ নয়। (বুখারী, হা: ৫৫৪৬)

৪৫৬। নবী ﷺ তাঁর স্ত্রীদের পক্ষ থেকে কুরবানী করেছেন। (বুখারী, হা: ১৭০৯)

৪৫৭। নিজ হাতে কুরবানী করা উত্তম। (বুখারী, হা: ১৭১২, ৫৫৫৫)

৪৫৮। নবী ﷺ নিজ হাতে কুরবানী করতেন। (বুখারী, হা: ৫৫৫৪, ৫৫৫৮)

৪৫৯। নবী ﷺ দু’টি মেষ দিয়ে কুরবানী করেছেন। (বুখারী, হা: ৫৫৫৩)

৪৬০। প্রয়োজনে ছয় মাসের মেষ দিয়ে কুরবানী করা যায়। (বুখারী, হা: ৯৫৪, ৫৫৪৭)

৪৬১। ঈদের মাঠে কুরবানী করা যায়। (বুখারী, হা: ৯৮২)

৪৬২। ‘বিস্মিল্লাহ’ বলে জবাই করতে হবে। (বুখারী, হা: ৯৮৫)

৪৬৩। উটকে দাঁড়ানো অবস্থায় নহর করতে হয়। (বুখারী, হা: ১৭১৩)

৪৬৪। অন্যের কুরবানীর পশু জবাই করে দেয়া যায়। (বুখারী, হা: ৫৫৫৯)

৪৬৫। কসাইয়ের পারিশ্রমিক হিসেবে গোস্ত দেয়া যাবে না। (বুখারী, হা: ১৭১৬)

৪৬৬। চামড়ার সব টাকা বিতরণ করে দিতে হবে। (বুখারী, হা: ১৭১৬)

৪৬৭। কুরবানীর গোস্ত খাওয়া যাবে। (বুখারী, হা: ১৭১৯)

৪৬৮। কুরবানীর গোস্ত সঞ্চয় করে রাখা যাবে। (বুখারী, হা: ১৭১৯, ৫৫৬৭, ৫৫৬৯)