hadith book logo

বারোশ’ (১২০০) মাস’আলা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫

জিহাদের অংশ

৪৯৮। তরবারীর ছাঁয়াতলে জান্নাত বিদ্যমান। (বুখারী, হা: ২৮১৮)

৪৯৯। সামান্য সময় আল্লাহর পথে ব্যয় করার ফযীলত অনেক বেশি।

(বুখারী, হা: ২৭৯২-৯৩, ২৭৯৬)

৫০০। জিহাদকারী কখনো ব্যর্থ হয় না। (বুখারী, হা: ২৭৮৭)

৫০১। জিহাদের পুরস্কার অবশ্যই পাওয়া যায়। (বুখারী, হা: ৩৬)

৫০২। জিহাদকারীদের জন্য জান্নাতে বিশেষ মর্যাদা রয়েছে। (বুখারী, হা: ২৭৯০)

৫০৩। সর্বোত্তম মুমিন সেই ব্যক্তি, যে জান ও মাল দিয়ে জিহাদ করে।

(বুখারী, হা: ২৭৮৬)

৫০৪। জিহাদের সমতুল্য অন্য কোন আমল নেই। (বুখারী, হা: ২৭৮৫)

৫০৫। জিহাদ সর্বোত্তম আমল। (বুখারী, হা: ২৬, ২৭৮২)

৫০৬। নফল রোযা রাখার চেয়ে জিহাদের মর্যাদা বেশি। (বুখারী, হা: ২৮২৮)

৫০৭। নামায না পড়লে, যাকাত না দিলে তার বিরুদ্ধে জিহাদ করতে হবে।

(বুখারী, হা: ২৫)