hadith book logo

প্রাথমিক তাওহীদ শিক্ষা

লেখকঃ ডঃ আব্দুল আযীয বিন মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

প্রথম মূলনীতি: আমাদের পালন কর্তা আল্লাহ্‌ (আলাইহিস সালাতু ওয়াস সালাম) সম্পর্কে জ্ঞানার্জন করা:

১- আমাদের পালনকর্তা হলেন সেই আল্লাহ্‌ যিনি আসমান ও যমীন সমূহের সৃষ্টিকর্তা। আল্লাহ্‌ (আলাইহিস সালাতু ওয়াস সালাম) বলেন:

﴿ إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ﴾ [ الأعراف : ৫৪]

অর্থ: তোমাদের পালনকর্তা তো তিনিই যিনি আসমান এবং যমীন সৃষ্টি করেছেন। সূরা আল আ'রাফ আয়াত ৫৪।

২- আমাদের রব্ব বা পালনকর্তা হলেন সেই আল্লাহ্‌ যিনি মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। তিনি বলেন:

﴿لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ ﴾ [ التين : ৪]

অর্থ: নিশ্চয় মানুষকে আমি সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সূরাহ্‌ আত্‌ত্বীন আয়াত ৪।

৩- আমাদের পালনকর্তা সেই আল্লাহ্‌ যিনি সবকিছু পরিচালনা করছেন। তিনি (আলাইহিস সালাতু ওয়াস সালাম) বলেন:

﴿يُدَبِّرُ الْأَمْرَ مِنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ ﴾

অর্থ: আল্লাহ্‌ (আলাইহিস সালাতু ওয়াস সালাম) আসমান হতে যমীন পর্যন্ত সবকিছু পরিচালনা করেন। সূরাহ্‌ আস্‌সাজ্‌দাহ্‌ আয়াত ৫।

৪- আল্লাহ্‌ তায়া'লা জ্বিন এবং মানুষকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তিনি (আলাইহিস সালাতু ওয়াস সালাম) বলেন:

} وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ { [ الذاريات : ৫৬[

অর্থ: আমি জ্বিন এবং মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরাহ্‌ আয্‌ যারিয়াত ৫৬।

৫- আল্লাহ (আলাইহিস সালাতু ওয়াস সালাম) আমাদেরকে তাগুতকে অস্বীকার করতে এবং তাঁর প্রতি ঈমান আনতে আদেশ দিয়েছেন। তিনি (আলাইহিস সালাতু ওয়াস সালাম) বলেন:

﴿فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٌ﴾ [ البقرة : ২৫৬

অর্থ: যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করতঃ আল্লাহর প্রতি ঈমান আনে সে নিশ্চয় মজবুত রজ্জুকে ধারণ করে। সূরাহ্‌ আল বাক্বরাহ্‌ আয়াত ২৫৬।

৬- মজবুত রজ্জু (উরওয়াতুল বুস্কা) হল: লা-ইলাহা ইল্লাল্লাহ্‌, এর অর্থ: আল্লাহ্‌ ছাড়া সত্য কোন মা'বূদ নেই।